মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা নদীতে লঞ্চের ধাক্কায় আহত হয়ে আব্দুর রশিদ গোমস্তা (৬৫) নামে এক গাছের চারা ব্যবসায়ীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। রবিবার দিনগত রাতে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সোমবার পুলিশ হাসপাতাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
নিহতের বৃদ্ধের ছেলে আহত সুমন গোমস্তা জানান, তার ওই দিন বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বাজার থেকে নাজিরপুরের বৈঠাঘাটার পথে ট্রলারটি ছেড়ে আসে। দুপুরের দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে দেলোয়ার বেপারীর ইট ভাটার কাছে আসলে যাত্রীবাহী এমভি টিপু -১২ লঞ্চটি বেপরোয়া গতিতে পিছন থেকে ট্রলারটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা লোকজন সিটকে নদীর মাঝে পড়ে যান। সেই সাথে ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রাত ৮টার দিকে আব্দুর রশীদের মৃত্যু ঘটে ।
নিহত রশিদ গোমস্তা জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বেলুয়া মুগারজোর গ্রামের শামসের আলী গোমস্তার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ভান্ডারিয়া-ঢাকা নৌরুটে চলাচলকারী ঢাকাগামী এমভি টিপু- ১২ এর ধাক্কায় গাছের চারা বোঝাই একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে যায়। এতে বৃদ্ধ আব্দুর রশীদ ও তার তিন ছেলেসহ পাঁচ ব্যবসায়ি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে রাত আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ গোমস্তা।
বরিশাল বন্দর পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার বিষয় শুনেছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুসমুর রহমান বিশ্বাস ঘটনা নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এমভি-টিপু-১২ এর লঞ্চ চালকের বিরুদ্ধে নিহত বৃদ্ধের ছেলে সুমন গোমস্তা বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।