শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ প্রতিনিধি >> দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে গত বুধবার থেকে পল্লীশ্রী আয়োজিত দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড – জার্মানি এর সহযোগিতায় পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি – প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে ২০ জন নারী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপণী দিনে পল্লীশ্রী বোচাগঞ্জের প্রোগ্রাম অফিসার মোছাঃ শাহীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়।
উল্লেখ্য যে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে প্রশিক্ষনের পাশাপাশি মিটিং, ওরিয়েন্টেশন, মতবিনিময় সভা করে আসছে পল্লীশ্রী। এতে করে কর্ম এলাকার নারী নেতাগণ নিজ নিজ এলাকায় দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন এবং সেবা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।