সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় সাংবাদিক গোলাম মাহমুদ রিপনের পিতার ইন্তেকাল

বানারীপাড়ায় সাংবাদিক গোলাম মাহমুদ রিপনের পিতার ইন্তেকাল

মামুন আহমেদ >> বানারীপাড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও “দৈনিক যুগান্তর” পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি এস. এম. গোলাম মাহমুদ রিপনের পিতা রুহুল আমিন আকন (৮৫) আর নেই।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফকরুল আলমের পিতা।

মরহুমের প্রথম জানাজা বুধবার (৬ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় তার গ্রামের বাড়ি উত্তর নাজিরপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য আলহাজ মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি কে. এম. সফিকুল আলম জুয়েল, কাওসার হোসেন, রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯