সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন >> বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আজিজ হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে টুমচর গ্রামে তার নিজ বাড়ির গোরস্থানে লাশ দাফন করা হয়।
এ কে এম আজিজ হাওলাদার মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানী ঢাকার সোসাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দির্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগ এবং বয়স্কজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ৩ ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে বাদ আছর চন্দ্রমোহন জৈনপুরি খানকা শরিফের মাঠে আজিজের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুচ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাবেক সভাপতি ও শিক্ষক মকবুল আহমেদ সহ নিহতের পরিবারের সদস্যসহ শত শত মানুষ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মী জনপ্রতিনিধিরা সহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন। অশ্রুসিক্ত নয়নে তারা তাদের নেতাকে শেষ বিদায় প্রদান করেন।
জানাজা শেষে নিহতের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন বলেন, আমার বাবা দীর্ঘ ১৫ বছর যাবৎ চেয়ারম্যান হয়তো তার দায়িত্ব পালন কালে তার কথায় কেউ কষ্ট পেতে পারেন আমি বাবার হয়ে ক্ষমা চাই সবাই তাকে ক্ষমা করে দিবেন আর যদি কোন লেন দেন থাকে আমাকে জানাবে আমি পরিশোধ করবো।