শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সন্তানদের জন্য অভিভাবকগন মাঠে নামুন : মোমিন মেহেদী

সন্তানদের জন্য অভিভাবকগন মাঠে নামুন : মোমিন মেহেদী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিভাবকগন মাঠে নামুন। মাঠে না নামলে লোভি-লম্পট-অপরাধী-দুর্নীতিবাজরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে।

২০ আগস্ট সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এখন সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শিক্ষাধারার আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শিক্ষাধারার যুগ্ম আহবায়ক কালাম আবু বকর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। দেশ ও মানুষের শিক্ষাধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন জীবন দিয়েছেন, জীবনবাজী রেখে লড়েছেন। সেই মুক্তিযুদ্ধের দেশে শিক্ষা ধ্বংস করা আর চলবে না। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯