সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৯ জন

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৯ জন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল বিভাগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আজ বৃফস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২০৪ জন রোগী।

অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোনও রোগী মারা যায়নি। তবে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে ৪৮ জন হয়েছে। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা বেড়ে ৩৪.৭১ ভাগে উঠেছে।

শেবাচিমের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২৫ জন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে ২৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত।

এদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মারা না গেলেও সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৪৮ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল বুধবার (১১ আগস্ট) রাতের সব শেষ রিপোর্টে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৭১ ভাগ।

এর আগে, গত মঙ্গলবার (১০ আগস্ট) রাতের রিপোর্টে ২৯.৪৫ ভাগ, সোমবার ৩৪.২৯ ভাগ, রবিবার গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন ১২.২৩ ভাগ, শনিবার ২৯.৩০ ভাগ, শুক্রবার ৩১.২৫ ভাগ, বৃহস্পতিবার ৪২ ভাগ এবং বুধবার ৪৮.১৪ ভাগ করোনা শনাক্ত হয় পিসিআর ল্যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯