রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪৭ জনকে ৪ লাখ ৭০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার টিন ও নগদ অর্থ বিতরণ করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, প্রমুখ। উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।