বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৯ কর্মকর্তাকে পুলিশ সুপার পদমর্যাদার বদলি

৯ কর্মকর্তাকে পুলিশ সুপার পদমর্যাদার বদলি

অনুসন্ধান ২৪ ডেস্ক  >> পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া ৯ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগরের গুলশান বিভাগে উপ-কমিশনারের দায়িত্বে থাকা সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি, বগুড়ার এসপি আলী আশরাফ ভুঞাকে বরিশাল মহানগর পুলিশে, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমানকে পিরোজপুরের এসপি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মহানগর পুলিশে, পুলিশ সদর দপ্তরের আরেক এআইজি শহীদুল ইসলামকে নোয়াখালীর এসপি, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে এক নম্বর ইউনিটে বদলি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯