বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশ ইতিহাসে নতুন একটি রেকর্ড করল

বাংলাদেশ ইতিহাসে নতুন একটি রেকর্ড করল

নিজেদের টেস্ট ইতিহাসে নতুন একটি রেকর্ড করল বাংলাদেশ। নবম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। হারারে টেস্টের প্রথমদিনে মেহেদী মিরাজ আউট হলে ব্যাট করতে নামেন তাসকিন আহমেদ। ক্রিজে আগে থেকেই ছিলেন রিয়াদ। দলের স্কোরবোর্ডে তখন রান ২৭০। দলীয় সংগ্রহ ৩০০ হলেই তখন সবাই খুশি।

বেলা বাড়লেও অবিচ্ছেদ্য থাকেন তাসকিন-রিয়াদ। প্রথম সেশনেই দুজনের জুটি ছাড়ায় ১০০ রানের মাইলফলক। রানের চাকা সচল রেখে সেঞ্চুরি তুলে নেন রিয়াদ। দীর্ঘ ১৭ মাস পর দলে ফিরে ক্যারিয়ারের পঞ্চম শতকের স্বাদ পান তিনি।

তবে রিয়াদ ও তাসকিনের মাথায় হয়তো অন্য কিছু ছিল। তাই প্রথম দিনের বাকি সময় পার করে দেন নির্বিঘ্নে। দ্বিতীয় দিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তাসকিন আহমেদ। অন্য প্রান্তে দেখে শুনে খেলতে থাকেন রিয়াদ।

অন্যদিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির স্বাদ পান তাসকিন আহমেদ। তিনি ৭৫ রানে বোল্ড হলে ভাঙে দুজনের ১৯১ রানের জুটি। রিয়াদ ও তাসকিন ভেঙেছেন ৯ বছর আগের রেকর্ড।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নবম উইকেটে ১৮৪ রান যোগ করেছিলেন রিয়াদ ও আবুল হাসান। এতদিন এটাই ছিল দেশের ইতিহাসে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

আর মাত্র ৫ রান যোগ করতে পারলেই টেস্ট ইতিহাসে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড করতে পারতেন তাসকিন ও রিয়াদ। ১৯৯৮ সালে জোহানেসবার্গ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯৫ রানের জুটি গড়েছিলেন মার্ক বাউচার ও ফিল সিমকক্স।

রিয়াদ-তাসকিন ছাড়িয়ে গেছেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তিখাব আলমকে। ১৯৬৭ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের জুটি গড়েছিলেন তারা। বর্তমানে টেস্ট ইতিহাসের এই রেকর্ডে দুইয়ে আছেন রিয়াদ ও তাসকিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯