সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাবি’র সাবেক চীফ ইঞ্জিনিয়ার আফজাল হোসেন আর নেই

ঢাবি’র সাবেক চীফ ইঞ্জিনিয়ার আফজাল হোসেন আর নেই

বানারীপাড়া প্রতিনিধি >> ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার মো. আফজাল হোসেন (৬২) আর নেই।

সোমবার (২৮ জুন) সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি,শ্বাসকষ্ট ও ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হাসান আব্দুল্লাহ্ তৌহিদ মরহুমের একমাত্র ছেলে। মরহুম আফজাল হোসেন মেজর (অব) রেজাউল আলম টফির চাচাতো ভাই ও বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের চাচা শ্বশুর। মরহুমের বড় মেয়ে লিমা কানাডা ও মেজ মেয়ে তমা অষ্ট্রেলিয়া প্রবাসী। ছোট মেয়ে ইমা ঢাকায় একটি এনজিওতে কর্মরত রয়েছেন। সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল (অব) খুরশিদ আলমসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর শহরের ৬নং ওয়ার্ডে তার বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯