বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগের পর্ব

কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগের পর্ব

অনুসন্ধান ২৪ ডেস্ক>> কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগের পর্ব। প্রথম পর্ব শেষে এবার সুপার লিগের লড়াইয়ে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল। প্রতিদিনই তিনটি করে ম্যাচ হবে। প্রথম দিনই মুখোমুখি হচ্ছে ঢাকার ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দী আবাহনী ও মোহামেডান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এছাড়া আগামীকাল সুপার লিগের আরও দু’টি ম্যাচ রয়েছে। সকাল ৯টায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুপুর ২টায় লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সুপার লিগের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম পর্ব শেষে সুপার লিগে উঠা শীর্ষ ছয় দলের পয়েন্ট হলো- প্রাইম ব্যাংক ১৮, প্রাইম দোলেশ্বর ১৬, আবাহনী ১৬, গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৪, মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৩।

সুপার লিগ পর্বে দেখা যাবে না দেশসেরা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। প্রথম পর্ব শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। আর হাঁটুর ইনজুরির কারনে সুপার লিগে খেলবেন না প্রাইম ব্যাংকের তামিম ইকবাল।

সুপার লিগ শুরুর দিন রেলিগেশন পর্বে একটি খেলা রয়েছে। সেখানে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯