মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন :: বাংলাদেশ মানবাধিকার কমিশন কাউনিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং অনলাইন পোর্টাল অনুসন্ধান ২৪ এর নির্বাহী সম্পাদক মোঃ মিলন হাওলাদারের শুভ জন্মদিন।
১৯৮৮ সালের ২০ফেব্রুয়ারি বরিশাল কাউনিয়া ৩ নং ওয়ার্ড পুরানপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
পিতা মোঃ আলাউদ্দিন হাওলাদার এবং মাতা হেলেনা বেগম।
অনুসন্ধান ২৪ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। সৎ, সাহসী ও নির্ভিক সাংবাদিক হিসাবে বেশ সুপরিচিতি রয়েছে।
ঐতিহ্য, কৃষ্টি আর সচরাচর সংবাদ ছাড়াও উপজেলার আনাচে কানাচে নানা ঘটনা সংবাদে রূপ দিয়ে কুসংস্কার দুর করা ছাড়াও সামাজিক মূল্যবোধে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষন হচ্ছেন।
সদালাপী হাস্যোজ্জ্বল সুদর্শন এই সাংবাদিকের বিচরণ সর্বত্র। সাংগঠনিক ক্ষেত্রেও পিছিয়ে নেই। বর্তমানে তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন কাউনিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের অনলাইন পোর্টাল অনুসন্ধান ২৪ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন
তিনি বাস্তব জীবনে বহু গুণের অধিকারী একজন মানুষ বটে ।
আমাদের অনুসন্ধান ২৪ এর পক্ষ থেকে এই গুণী ব্যক্তির সাফল্য ও শুভ কামনা করি ।