সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নূর যুদ্ধাপরাধী-সমর্থকগোষ্ঠির আতঙ্ক ছিলেন

নূর যুদ্ধাপরাধী-সমর্থকগোষ্ঠির আতঙ্ক ছিলেন

বরেণ্য সাংবাদিক-সংগঠক শাহীন রেজা নূর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এক শোক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নূর যুদ্ধাপরাধী সমর্থকগোষ্ঠির আতঙ্ক ছিলেন। একই সাথে ছিলেন পিতা সিরাজুদ্দীন হোসেন-এর মত সাহসী তথ্যযোদ্ধা। তিনি কখনো ভয় পাননি, যুদ্ধাপরাধী বা তাদের সমর্থকদের রক্তচক্ষুকে কখনো ভয় করেন নি তিনি। যে কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার কিছুটা হলেও হতে দেখেছি।

১৩ ফেব্রুয়ারি প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে প্রেসিডিয়াম মেম্বার ভাষাসৈনিক-বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং প্রমুখ আরো বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকে সমর্থন জানিয়ে বিভিন্ন সময় ধারার রাজনীতিকে তিনি এগিয়ে যাওয়ার বিভিন্ন নির্দেশনা দিয়ে ঋণী করে রেখেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বরেণ্য সংবাদযোদ্ধা শাহীন রেজা নূর ইত্তেফাকের সাবেক বার্তা ও কার্যনিবাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন এর সন্তান, সাংবাদিক এবং প্রজন্ম ‘৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন প্রবাসী এই সাংবাদিক। গত ১১ ফেব্রুয়ারি তাকে কানাডার ভ্যাংকুভার শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯