বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহনে ইউনিয়নে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) চন্দ্রমোহন আর.এম মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বিকাল ৩ ঘটিকায় ২০২১ এর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কাজী একাদশকে ২৯ রানে হারিয়ে বিজয়ী হন হাওলাদার সুপার স্টার।
খেলা শেষে চন্দ্রমোহন ইউনিয়নে সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজী ফিরোজ আলম। আলোচনা সভা শেষে খেলায় রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে কাপ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত মোঃ সিরাজুল হক হাওলাদার সাবেক সিনিয়র শিক্ষক চন্দ্রমোহন আর.এম মাধ্যমিক বিদ্যালয়, উদ্বোধক হিসাবে উপস্থিত চন্দ্রমোহন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহ আলম চুন্নু, বিশেষ অতিথি মোঃ আলী আহমেদ ডেভিড বিশিষ্ট সমাজ সেবক, মোঃ আনোয়ার হোসেন সাংবাদিক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন, মোঃ শাহিন হাওলাদার বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মিশু তরুণ সমাজ সেবক, মোঃ বাবু হোসেনসহ ইউনিয়নের প্রবীণ নেতারা।