মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টিকা রপ্তানির অনুমতি আছে সব দেশে : সেরাম প্রধান

টিকা রপ্তানির অনুমতি আছে সব দেশে : সেরাম প্রধান

অনুসন্ধান ডেস্ক :: বিভ্রান্তির মুখে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেছেন, সব দেশে করোনাভাইরাসের টিকা রপ্তানির অনুমতি রয়েছে। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা বলেন ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। টুইটে পুনাওয়ালা বলেন, জনসমাজে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি দুটি বিষয় পরিষ্কার করতে চান। সব দেশে টিকা রপ্তানির অনুমোদন রয়েছে। আর ভারত বায়োটেক নিয়ে সাম্প্রতিক যে ভুল-বোঝাবুঝি হয়েছে, তা দূর করতে একটি যৌথ প্রকাশ্য বিবৃতি দেওয়া হবে। ভারতের টিকার চাহিদা মেটানোর আগে অন্য দেশকে বাণিজ্যিকভাবে টিকা না দেওয়ার বিষয়ে পুনাওয়ালার কিছু বক্তব্য ঘিরে বিভ্রান্ত-অনিশ্চয়তা সৃষ্টি হয়। গত পরশু পুনাওয়ালার সাক্ষাৎকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী দুই মাসে তাঁরা ভারতের টিকার চাহিদা পূরণ করবেন। ভারত সরকারকে প্রাথমিকভাবে ১০ কোটি ডোজ টিকা সরবরাহের পরই টিকা রপ্তানি করা সম্ভব হতে পারে। এ নিয়ে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় সংবাদ ছাপা হয়। এ ছাড়া আদর পুনাওয়ালাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি বলে, বাণিজ্যিকভাবে টিকা দিতে নিষেধাজ্ঞা আছে। অবশ্য গতকাল ভারতের টিকা রপ্তানির নিষেধাজ্ঞার খবরের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসিকে জানান, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়। কারণ, তাঁদের টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে রপ্তানি শুরুর আগেই তারা ভারত সরকারকে ১০ কোটি টিকা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। কিন্তু এ মুহূর্তে তাঁরা রপ্তানি করতে পারবেন না, যেহেতু তাঁদের রপ্তানির অনুমতি নেই। গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকোর ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেরাম থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো। অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে ভারত। বেক্সিমকোর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঔষধ প্রশাসন অধিদপ্তর অক্সফোর্ডের টিকা বাংলাদেশে আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

গত রোববার ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা করোনার দুটি টিকা ব্যবহারের অনুমোদন দেয়। একটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, অন্যটি সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯