শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তিতে সিদ্ধান্তহীনতায়

চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তিতে সিদ্ধান্তহীনতায়

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের চিত্র এটি। বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে শহরে ফিরছেন শিক্ষার্থীরা। এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ছুটতে হয় শিক্ষার্থীদের। তাই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের চিত্র এটি। বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে শহরে ফিরছেন শিক্ষার্থীরা। এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ছুটতে হয় শিক্ষার্থীদের। তাই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এ বিষয়ে নীতিগতভাবে একমত হলেও ভর্তি পরীক্ষা কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে আজ বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। গুচ্ছভিত্তিক পরীক্ষায় চার বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অভিন্ন পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির আলোচনা চলছে। শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দুর্ভোগ ও আর্থিক ব্যয় কমাতে এর আগে এ মাসের শুরুতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবার থেকে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বছর থেকে দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে অভিন্ন প্রশ্নে এক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করে। আজকের সভায় চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের মনোনীত প্রতিনিধিরা জানিয়েছেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত। এ বিষয়ে তাঁদের একাডেমিক কাউন্সিলেরও সম্মতি রয়েছে। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাঁদের মধ্যে দ্বিমত রয়েছে। এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের পর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসির কাছে পাঠাবে। তার ওপর ভিত্তি করে প্রকৌশল গুচ্ছে ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় অংশ নেন বুয়েটের সহ–উপাচার্য আবদুল জব্বার খান, রুয়েটের উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ, চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, কুয়েটের উপাচার্য কাজী সাজ্জাদ হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯