রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালের আকাশে উড়বে ১২ জুলাই বিমান

বরিশালের আকাশে উড়বে ১২ জুলাই বিমান

নিজস্ব বার্তা পরিবেশক :: আগামী ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (৯ জুলাই) বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে পাঠিয়েছে বেবিচক। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনায় সাধারণ ছুটির পর গত ১ জুন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, ১২ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯