বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারত খেলা শেষে পাকিস্তানের কাছে মাফ চাইত : আফ্রিদি

ভারত খেলা শেষে পাকিস্তানের কাছে মাফ চাইত : আফ্রিদি

ক্রীড়া বিনোদন :: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত নিয়ে বরাবরই বিতর্কিত কথা বলে থাকেন শহীদ আফ্রিদি। মাত্রই করোনা ভাইরাস মুক্ত হওয়া সাবেক পাকিস্তানি অলরাউন্ডার এবার জানালেন, ভারত একটা সময় পাকিস্তানের কাছে এতই ম্যাচ হারতো, যে খেলা শেষে দেশটির ক্রিকেটাররা এসে মাফ চাইতেন।

প্রতিবেশী দেশটির বিপক্ষে অবশ্য আফ্রিদির ব্যক্তিগত ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ছিল। ভারতের বিপক্ষে এই তারকা ৬৭ ওয়ানডে ও ৮টি টেস্ট খেলে যথাক্রমে ১৫২৪ ও ৭০৯ রান করেছেন। আর ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে মাঠে নামাটা সবসময়ই উপভোগ করতে তিনি, এমনটি জানান।

এক ইউটিউব চ্যানেলে আফ্রিদি বলেন, ‘ভারতের বিপক্ষে সবসময়ই উপভোগ করতাম। আমরা তাদের প্রচুর হারাতাম। আমি বিশ্বাস করি, আমরা তাদের এতই হারাতাম যে খেলা শেষে তাদের ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইতো। আমি ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে আনন্দ পেতাম। তারা ভালো দল, বড় দল। তাদের কন্ডিশনে গিয়ে পারর্ফম করাটা ছিল দারুণ কিছু।’

ওয়ানডেতে এখন পাকিস্তান ভারতের বিপক্ষে ৭৩-৫৫ ব্যবধানে এগিয়ে রয়েছে। যেখানে ভারতের বিপক্ষে আফ্রিদি টেস্টে ৩টি ও ওয়ানডেতে দুটি সেঞ্চুরি করেছেন। এগুলোর মধ্যে ১৯৯৯ সালের চেন্নাই টেস্টে তার ১৪১ রানকেই তিনি সবথেকে এগিয়ে রেখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯