মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাথরঘাটায় করোনার নমুনা সংগ্রহ দু’দিন ধরে বন্ধ

পাথরঘাটায় করোনার নমুনা সংগ্রহ দু’দিন ধরে বন্ধ

নিউজ ডেস্ক :: বরগুনার পাথরঘাটা উপজেলায় দু’দিন ধরে করোনার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।
এ উপজেলা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রতিদিন দু’জনের নমুনা সংগ্রহ করার কথা থাকলেও গত দু’দিন ধরে তা হচ্ছে না।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, এনজিও পিএইচবি’র অর্থায়নে পাথরঘাটা থেকে নমুনা সংগ্রহ করে একটি গাড়ি জেলা সদর হাসপাতালে পৌঁছে দিত। তাদের প্রকল্পের মেয়াদ ৩০ জুন শেষ হওয়ার কারণে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরিশালে করোনা পরীক্ষা ল্যাবে অতিরিক্ত চাপ থাকায় নমুনা কমিয়ে পাঠাতে বলা হয়েছে। সে কারণে বরগুনা থেকেও কম নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) করোনা উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা সাংবাদিক জসিম জানান, গত পাঁচ দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সিরিয়াল দিয়ে যাই। আজ তাদের দেয়া তারিখ মতো এসে জানতে পারি, দু’দিন ধরে পাথরঘাটা থেকে কোনো নমুনা যাচ্ছে না। পরে বিভিন্ন মাধ্যমে অনেক রিকোয়েস্ট করে নমুনা সংগ্রহ করে নিজ খরচে সদর হাসপাতালে পাঠানোর চুক্তিতে নমুনা দিয়েছি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ জানান, পরিবহন সংকটের কারণে নমুনা সংগ্রহ করেও তা বরগুনার হাসপাতালে পাঠাতে পারছি না।

তবে সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়টি আমি শুনেছি। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে নমুনা সংগ্রহ করে মোটরসাইকেলে বরগুনায় পাঠাতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক সালামাতুল্লাহ খান জানান, এ পর্যন্ত পাথরঘাটা থেকে ২৮০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৬ পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯