সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে নার্স পুলিশসহ নতুন করোনায় আক্রান্ত ৫২ জন

বরিশালে নার্স পুলিশসহ নতুন করোনায় আক্রান্ত ৫২ জন

নিজস্ব প্রতিবেদক :: নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮৬২ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া শুক্রবার (১২ জুন) ২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১২৯ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অপরদিকে বরিশাল নগরের বাজাররোড এলাকার মৃত্যুবরণকারী এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসায় এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, জেলা পুলিশের ৩ জন ও রেঞ্জ পুলিশ কার্যালয়ের ১ জন সদস্য রয়েছেন। এছাড়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ২ জন নার্স, ১ জন স্টাফসহ ব্যাংকের কর্মরত ২ জন ব্যক্তি রয়েছেন।

বাকিদের মধ্যে বরিশাল নগরের কাশিপুর, রুপাতলী, প্যারারা রোড, কাউনিয়া, নাজির মহল্লা, বগুরা রোড, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, হাসপাতাল রোড, ভাটিখানা, সদর উপজেলা পরিষদ এলাকার ৩০ জন রয়েছেন।

অপরদিকে বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলার ৭ জন রয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫২ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৩০ জন নারী ও ৬৩২ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৫১ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৬৫৩ জন এবং পঞ্চাশোর্ধ ১৫৮ জন ব্যক্তি রয়েছেন।

এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৬৭৪ জন, সদর উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে ৩৩ জন, উজিরপুরে ৩০ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, বাকেরগঞ্জে ২৬ জন, হিজলায় ৬ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ২০ জন, আগৈলঝাড়ায় ১০ জন এবং গৌরনদীতে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯