রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক। । বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা এবং দক্ষিণ বাংলার আওয়ামীলীগের সিংহ পুরুষ অাবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সাহান আরা বেগমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অাজ শুক্রবার জুমা বাদ বরিশাল সদর উপজেলার ৮নংচাদপুরা ইউনিয়নের সাহেবেরহাট বাজার জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ নেতা কে এম ফেরদাউস, চাঁপুরা ইউনিয়ন ছাএলীগ নেতা রুহুল আমিন হিরা,ররায়হান, জসিম এর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে মরহুমার রূহের মাগফেরাত কামনা ও আবুল হাসানাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়। এছাড়াও শ্রমিকলীগ ও আ,লীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।