সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে। জানা গেছে, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মাসরুরসহ ৩ জন, সদর উপজেলায় ১ জন, দেলদুয়ারে ৩ জন, মধুপুরে ২ জন, কালীহাতিতে ২ জন, বাসাইল ১ জন ও ঘাটাইলে ৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় নতুন ১৬ জনসহ টাঙ্গাইলে শনাক্ত আক্রান্তের সংখ্যা ১৮১ জন। আক্রান্তদের মধ্যে ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪ জন।