শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের করোনা আক্রান্ত রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার টাকার নগদ অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন এই অর্থ ও ইফতার সামগ্রী রোগীর বাসায় পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।