রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৃত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ, নতুন আক্রান্ত ৭

মৃত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ, নতুন আক্রান্ত ৭

নিজস্ব প্রতিবেদক :: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

বুধবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও আলমডাঙ্গার ১ জন।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে মোট শনাক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় জাহিদুল ইসলাম। সেখানে তাকে করোনা আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ১ মে সকালে তাকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়। তবে তার পরিবারের লোকজন রাজশাহী না নিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় জাহিদুলের। সেদিনই তার শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯