শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় ফুসফুস আক্রান্ত করে যেভাবে

করোনায় ফুসফুস আক্রান্ত করে যেভাবে

অনলাইন ডেস্ক :: করোনার প্রকোপে নাজেহাল পুরো বিশ্ব। এখনও গবেষকেরা সন্ধান দিতে পারেনি কোনো ওষুধের। তবে এর ধরণ কিছুটা হলেও নির্ণয় করতে সক্ষম হয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৮০ শতাংশ আক্রান্তের শরীরে করোনার কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। অনেকের ক্ষেত্রে কোনো উপসর্গ নাও দেখা যেতে পারে। একেবারে শেষ পর্যায় এসে শুরু হয় শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলছেন, একেবারে শেষ পর্যায়ে এই ভাইরাস ফুসফুসে আঘাত হানে। আর তখনই শুরু হয় ভয়ংকর শ্বাসকষ্ট। তাতেই মারা যাচ্ছেন বহু আক্রান্ত। ফুসফুসের কার্যক্ষমতা হারিয়ে ফেলে করোনা রোগীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালের বক্ষ সার্জারি বিভাগের প্রধান ডা. কেইথ মর্টম্যান একটি ভিডিওতে প্রকাশ করেছেন সম্প্রতি। সেই থ্রিডি ভিডিয়োতে তিনি দেখিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীর ফুসফুসের অবস্থা কতটা করুণ হয়ে যায়।

পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। তার ফুসফুসের ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন আগেও ওই ব্যক্তির ফুসফুস সঠিকভাবে কাজ করত।

করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। সেখানে তার সামান্য জ্বর, সর্দি, কাশি ও একটু শ্বাসকষ্টের উপসর্গ দেখা গিয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর পর ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু তার পরও সেই ব্যক্তির অবস্থার অবনতি হতে থাকে। ডা. মর্টম্যান দেখিয়েছেন, করোনাভাইরাস কীভাবে তার ফুসফুসের বিরাট অংশজুড়ে বিস্তার করেছে। সবুজ (হালকা হলদেটে) ঘাসের মতো দেখতে টিস্যু ফুসফুসের আসল কোষগুলিকে ধ্বংস করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯