রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একটু করুণা চাই, মামুন আহমেদ

একটু করুণা চাই, মামুন আহমেদ

  1. ওহে ভাইরাস “করোনা”,
    আমাদের সাথে আর কখনো শত্রুতা তুমি করো না।
    তোমার জন্য আমরা রয়েছি “হোম কোয়ারেন্টাইনে”,
    “আইসোলেশন”, আর “লগডাউন” এসব কখনো চাইনে।
    বন্ধ এখন আলিঙ্গন আর হ্যান্ডশেক, কোলাকুলি,
    গণজমায়েত, মিটিং-মিছিল, জনসভা খোলাখুলি।
    চারিদিকে আজ হাহাকার ধ্বনি মৃত্যুকূপে বিশ্ব,
    তোমার কারণে রথী-মহারথী, রাজা-বাদশারা নিঃস্ব।
    চীন, ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন, ইরান, জার্মানি,
    যুক্তরাজ্য, ফ্রান্স, কোরিয়া যুদ্ধে গিয়েছে হার মানি।
    আতঙ্ক আজ প্রার্থনালয়ে মসজিদ, মন্দির, গির্জায়,
    ভয়ে জবুথবু মোঘল, পাঠান, রায়, সৈয়দ ও মির্জায়।
    কভিড-১৯ নোভেল করোনাভাইরাস,
    বাতাসে,পণ্যে, মানব দেহে তোমার কি মোটে নাই হ্রাস?
    আর কতো চাও মানব মৃত্যু, ওহে মহামারী বলো না?
    এবার থামাও ধ্বংসযজ্ঞ, নিষ্ঠুরতা ও ছলনা।
    এবার আমরা তোমার নিকট একটু করুণা চাই রে,
    বুক ভরে নিতে মুক্ত বাতাস বের হতে চাই বাইরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯