রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হুমায়ুন ফরিদীর শেষ চশমা নিলামে উঠছে

হুমায়ুন ফরিদীর শেষ চশমা নিলামে উঠছে

অনলাইন নিউজ :: করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় হতদরিদ্রদের সহায়তায় অর্থ তোলার জন্য নিলামে তোলা হচ্ছে কিংবদন্তী অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদীর ব্যবহৃত শেষ চশমাটি। ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজ থেকে পরিচালিত হবে নিলামটি। শিগগিরই নিলামের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এরআগে গতকাল ২৭ এপ্রিল, সোমবার রাতেই নিলামে তোলা হয় অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’র মাস্টার ক্যাসেট। এখান থেকেই নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে ক্রিকেটতারকা সাকিব আল হাসানের গত বিশ্বকাপ মাতানো ব্যাটটি।

জানা এখানে এখানে একের পর এক নিলামে তোলা হবে রকস্টার জেমসের প্রিয় কিছু সংগ্রহ, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি।

এছাড়াও চিরকুট ব্যান্ডের সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিট ও নিলামে তোলা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

পাশাপাশি এ আয়োজনে আরো থাকছে বাকের ভাইয়ের (অভিনেতা আসাদুজ্জামান নূর) সঙ্গে চায়ের দোকানে আড্ডা, মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী কোনো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।

এছাড়া অভিনেতা অনন্ত জলিলের সঙ্গেও লং ড্রাইভে যেতে পারবেন ‘অকশন ফর অ্যাকশন’র মাধ্যমে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯