বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
সপ্তাহে দুই দিন আদালত খোলা থাকবে

সপ্তাহে দুই দিন আদালত খোলা থাকবে

অনলাইন ডেস্ক :: সীমিত পরিসরে সুপ্রিম কোর্ট ও সপ্তাহে দুই দিন দেশের জেলা দায়রা জজ আদালত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বল্প পরিসরে হোক কিংবা যেকোনো আবরণে হোক দেশের সর্বোচ্চ আদালত খোলার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনও বন্ধ রয়েছে। তবে কেবল জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে।
এ অবস্থায় মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় স্বল্প পরিসরে হলেও আদালত খুলতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তাদের অনুরোধের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অন্য বিচারপতিদের (ব্রাদার জজ) সঙ্গে বসে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯