মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মডেল অভিনেত্রী রুহি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত

মডেল অভিনেত্রী রুহি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত

বিনাদান প্রতিবেদক :: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তিনি। যদিও এখন আর ঢাকা থাকেন না। সেকেন্ড হোম গেড়েছেন লন্ডনেই। সেখানেই স্বামী-সংসারেই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

দুই সন্তানকে নিয়ে সম্প্রতি ঢাকা এসেছিলেন বেড়াতে। তাদের নিয়ে এই করোনাতেও উড়ে গেলেন লন্ডনে। যাবার আগে নিরাপদ ঢাকার জন্য দোয়া করে গেলেন।

তিনি বলেন, ‘আমার প্রিয় শহর ঢাকা যেন নিরাপদ থাকে, সবাই যেন নিরাপদে থাকে এই দোয়া করি। আর সবাই আমাদের জন্যও দোয়া করবেন’। র‌্যাম্প মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুহি। তারপর তিনি চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত মনসুর আলির পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ছবি দুটি প্রশংসিত হয়েছে।

মনসুর আলী পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’সিনেমায় অভিনয় করেন রুহি। আর এই কাজের সূত্রেই তাদের পরিচয়। তারপর মনের লেনাদেনা।

সর্বশেষ ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুহি-মনসুর। তারপর থেকে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন রুহি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯