মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পটুয়াখালীতে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে! ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পটুয়াখালীতে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে! ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নলাইন নিউজ :: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ মানুষকে দেয়া সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির রহমান মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধা সরকারি চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ অনুযায়ী এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

এতে আরও বলা হয়, মনির রহমানের অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার।

তাই ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯