মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইলে গোডাউনে টিসিবি পণ্য মজুতের পাশাপাশি সরকারি জন্ম নিয়ন্ত্রণ কনডম রাখায় জরিমানা গুনলেন হায়দার আলী নামে এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার দুপুরে ঘাটাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার সাগরদিঘি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে এ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, সাগরদিঘী বাজারে একতা স্টোর নামে একটি দোকান থেকে টিসিবির ৩৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
অবৈধ মজুত ও বিক্রির দায়ে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারায় ব্যবসায়ী হায়দার আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার গোডাউনে তিন কার্টুন সরকারি জন্ম নিয়ন্ত্রণ কনডম রাথায় তাকে আরো ৫০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে।
অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রকার অনিয়ম পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।