সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশে আক্রান্ত ৩ হাজার, ১২০ জনের মৃত্যু

সারাদেশে আক্রান্ত ৩ হাজার, ১২০ জনের মৃত্যু

অনলাইন নিউজ :: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ সময়ের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭ জন ও ৩ জন নারী।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ লাখ ৬৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৪১৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ লাখ ৯৬ হাজার ৭৮১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১২০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩৭৭২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯