সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর পাষন্ড বাড়ির মালিক গ্রেফতার! ভাড়াটিয়াকে বের করে দেয়ার অভিযোগে

রাজধানীর পাষন্ড বাড়ির মালিক গ্রেফতার! ভাড়াটিয়াকে বের করে দেয়ার অভিযোগে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর পান্থপথে ভাড়া দিতে না পারায় তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার শম্পা। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা হয়েছিল। আরেফিন জানান, তাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়ির মালিক শম্পা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯