সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ খাদ্য-ওষুধ নিয়ে মালদ্বীপে পৌঁছেছে

বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ খাদ্য-ওষুধ নিয়ে মালদ্বীপে পৌঁছেছে

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পাঠানো একশ’ মেট্রিক টন খাদ্য ও ওষুধ সামগ্রী মালদ্বীপে পৌঁছেছে।
বুধবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মালদ্বীপ সরকারের কাছে এসব খাদ্য ও ওষুধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

বাংলাদেশ থেকে গত ১৫ এপ্রিল নৌবাহিনীর একটি জাহাজে করে এসব খাদ্য-ওষুধ সামগ্রী মালদ্বীপে পাঠানো হয়।

এসব পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন, নৌবাহিনী, ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, বাংলাদেশের কিছু ওষুধ কোম্পানি একযোগে কাজ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯