মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ করোনায় আক্রান্ত ৩২

বরিশালে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ করোনায় আক্রান্ত ৩২

নিউজ ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসে বরিশাল জেলার একজন পরিবার পরিকল্পনা পরির্দশক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে করোনা আক্রান্ত শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন করে আক্রান্ত ব্যক্তি হিজলা উপজেলার হরিনাথপুর ইউপির পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক।

ডিসি এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আক্রান্ত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাকেসহ তার আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করা হয়েছে।

জেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জে ১০জন, বরিশাল মহানগরীতে নয়জন, মুলাদীতে একজন, হিজলায় তিনজন, আগৈলঝাড়ায় একজন, গৌরনদীতে দুইজন, উজিরপুরে একজন, বানারীপাড়ায় দুইজন, মেহেন্দীগঞ্জে দুইজন এবং বাকেরগঞ্জে একজন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯