মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্ট :: বগুড়ার আদমদীঘিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল চুরির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন- ওই উপজেলার কুন্দগ্রামের সায়েদ আলীর ছেলে রেজাউল করিম রাজা, সাজ্জাদ হোসেন, মহির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী, আঙ্গুর হোসেনের ছেলে শামসুল আলম।
মঙ্গলবার বিকেলে কুন্দগ্রাম ইউপির চকপাড়া থেকে চুরি হওয়া চাল উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আমলা করেন এসআই রবিউল করিম।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই এখলাসুর রহমান জানান, চাল চুরি সিন্ডিকেটের ওই চারজনকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।