মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্ট :: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরপরও সচেতন হচ্ছে না মানুষ। অহেতুক বের হচ্ছেন রাস্তায়।
এসব মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর পুরান ঢাকায় অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে চানখারপুল এলাকা শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, নিয়ম ভেঙে কিছু মানুষ দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা, স্বাস্থ্যগত ঝুঁকি কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুরান ঢাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।