বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিউজ অনলাইন :: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আবুল কাশেম নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার আন্ধরাইল এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবুল কাশেম আন্ধরাইল গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি পেশায় কীটনাশক ব্যবসায়ী।
নাচোল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ি থেকে বের হন আবুল কাসেম। এরপর তিনি আর বাড়ি ফিরেননি।
বুধবার সকালে নিজ বাড়ির পাশে ধানখেতে কাসেমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।