মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্ট :: ময়মনসিংহে সূর্য্য কান্ত (এসকে) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী দুলাল মিয়া (৪৫) মারা গেছেন।
সোমবার (২০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
এসকে হাসপাতালের ইনচার্জ ডা. প্রজ্ঞা নন্দ জানান, ১৬ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে দুলাল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন।
দুলালের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে। রাতেই মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। সেখানেই স্বাস্থ্যবধি মেনে লাশ দাফন করা হবে।