মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেনী শিবপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা: পছন্দের ছেলের সাথে বিয়ে না হওয়ায়

ফেনী শিবপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা: পছন্দের ছেলের সাথে বিয়ে না হওয়ায়

নিজস্ব প্রতিবেদক :: ফেনী পৌরসভার উত্তর শিবপুর এলাকা থেকে আয়োশা আক্তার (১৬)নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে বাড়ীতে বাবা ও মায়ের ওপর অভিমান করে ওই স্কুলছাত্রী ঘরের মধ্যে তার নিজ কক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

দীর্ঘসময় তার কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করে। পরে জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়।

খবর পেয়ে ফেনী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এলাকার এক যুবকের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির বাবা-মা ওই যুবকের সাথে বিয়ে দিতে রাজী না হওয়ায় অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

তিনি জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯