রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নওগাঁ করোনা রোগীর নাম ও বয়স বিভ্রাটে

নওগাঁ করোনা রোগীর নাম ও বয়স বিভ্রাটে

নিজস্ব প্রতিবেদক :: নওগাঁর আত্রাইয়ে ২৪ বছর বয়সী করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। তবে তার নাম ও বয়স নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহীতে ল্যাবে করোনা ভাইরাস আক্রান্তের পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে একজন রোগী হলেন ২৪ বছর বয়সী নওগাঁর আত্রাই উপজেলার। অপর দুজন সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার বলে নিশ্চিত হওয়া গেছে। নওগাঁ ও সিরাজগঞ্জে এই প্রথম করোনা রোগী পাওয়া গেলো।

নওগাঁর সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী ল্যাবের করোনা পজিটিভ রিপোর্টে পাঠানো নাম এবং বয়সের সাথে আমাদের পাঠানো নাম ও বয়সের মিল নেই।

তবে নারায়ণগঞ্জ থেকে আসা আত্রাই উপজেলার শুধু মাত্র একজনের রিপোর্ট আমরা পাইনি। রোগীর ঠিকানা যেহেতু আত্রাই এজন্য খুব সম্ভবত রাজশাহী থেকে পাঠানো তার নাম ও বয়সের ভুল হয়েছে।

তিনি বলেন, তারপরও নাম ও বয়সের সাথে কিছুটা মিল রয়েছে এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা আজ সোমবার (২০ এপ্রিল) পুনরায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুবকের বাড়ি আত্রাই উপজেলার বলরাম চক গ্রামে।

নারায়ণগঞ্জ ফেরত ওই যুবক গত ৯ এপ্রিল বাড়িতে আসলে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় এবং বাড়িটিকে লগ ডাউন ঘোষণা করা হয়। ইতোমধ্যে তার হোম কোয়ারেন্টিনের মেয়াদ ১১ দিন পার করেছেন তিনি।

যদিও তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণ নেই। নারায়ণগঞ্জ ফেরত হওয়ার কারণে তার নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯