মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে পুলিশের উপপরিদর্শক করোনা সনাক্ত

ঝালকাঠিতে পুলিশের উপপরিদর্শক করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তবে তিনি শহরতলী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদার এবং ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান।

ঝালকাঠি সিভিল সার্জন শ্যামলকৃষ্ণ হাওাদার জানান, কদিন আগে আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল।

রবিবার সকালে পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান জানান, কদিন আগে স্থানীয়দের দেয়া খবরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখে তার বাড়িটি লকডাউন করা হয়েছিল।

প্রসঙ্গত, ১১ এপ্রিল সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে একই পরিবারের শিশুসহ তিন জনের দেহে প্রথম বারের মত করোনায় সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠির গ্রামের বাড়ি আসে।

আর এ পরিবারে যাতায়াতের ফলে স্থানীয় এক ইউপি সদস্যের দেহে ১৫ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষায়।

এদিকে নতুন আক্রান্ত ব্যক্তি ঝালকাঠি শহরতলীর নতুন এলাকার বাসিন্দা। তিনিও নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠি আসেন। সেখানে একটি পুলিশ ফাঁড়িতে তিনি এসআই পদে কর্মরত ছিলেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠিতে এবার পুলিশের এক এসআই’র শরীরে করোনা সনাক্ত হয়েছে।

এনিয়ে জেলায় ইউপি সদস্য, শিশু, নারীসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ জন, হোম কোয়ারেন্টিনে আছে ৩৭৬ জন বলে জানিয়েছেন তিনি।

ইউপি সদস্যসহ ৪জন আক্রান্ত হবার পরেও গত ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯