বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ‘করোনায় তিতুমীরিয়ানদের পাশে তিতুমীরিয়ান’ নামে ফেসবুকে একটি গ্রুপ পরিচালনা করছেন তারা। এ কাজে সাহায্যের জন্য এগিয়ে আসছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরাও।
নিজ নিজ বিভাগের শিক্ষকদের মাধ্যমে সমস্যার কথা জানালে উক্ত টিম পৌঁছে দিবে সাধ্যমতো সহায়তা। এই সহায়তা টিমে প্রতিটা বিভাগ থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে এবং বিশেষ ভাবে কাজ করছে কিছু সিনিয়র।
উক্ত প্রতিষ্ঠানের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. খোরশেদ খান নিরলসভাবে কাজ করে চলেছেন তিতুমীরিয়ানদের মহায়তায়। তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থীর পরিবার না খেয়ে দিন পার করছেন, অনেকেই ত্রাণ পাচ্ছেন না বিভিন্ন কারণে। সরকারি তিতুমীর কলেজ শাখার অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা করার জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে কাজ শুরু করি। একেবারে প্রথম দিকে বিতর্ক ক্লাব ১ জনকে সহায়তা প্রদান করে।’
এছাড়া, তিতুমীর কলেজের ছাত্র অধিকার পরিষদ শাখার শিক্ষার্থীরা ৯ জনকে সহায়তা প্রদান করেছে। ন্যূনতম ১০ দিনের খাবার দেওয়ার চেষ্টা করেছে এই ফেসবুক ভিত্তিক গ্রুপটি।
অন্যদিকে, মহামারী এই সংকট মোকাবিলায় তিতুমীর কলেজের সকল সামাজিক সংগঠন, শিক্ষক শিক্ষার্থীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে খোরশেদ খান আরও বলেন, ‘জাতির এ ক্রান্তিলগ্নে তিতুমীরিয়ানদের পাশে দাঁড়াতে চাইলে সরাসরি ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে সাহায্য করতে পারবেন।
এছাড়া আমাদের দেওয়া নম্বরগুলোতে পাঠাতে পারবেন আর্থিক সাহায্য। বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধুর সঞ্চার হয় ঠিক তেমনি আপনাদের সামান্য সহযোগিতায় বাঁচান যেতে পারে গোটা একটা পরিবার।’