বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুন্সীগঞ্জ বাজারে লেবুতে করোনামুক্তি লেবু হালি ১২০ টাকা

মুন্সীগঞ্জ বাজারে লেবুতে করোনামুক্তি লেবু হালি ১২০ টাকা

অনলাইন ডেস্ক :: লেবু খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়, এমন খবর ছড়িয়ে পড়ার পরেই আকাশছোঁয়া হয়ে যায় লেবুর দাম।

করোনায় সীমিত আকারে চালু মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারে ১২০ টাকা দরে এক হালি লেবু বিক্রি হচ্ছে।

শনিবার ১২ টার দিকে এ বাজার থেকে এক হালি লেবু কেনেন শহরের বাগমামুদালী পাড়া এলাকার বাসিন্দা শেখ মো. রতন। বাজারের সবজি বিক্রেতা রফিক মিয়া ওই এক হালি লেবুর দাম রাখেন ১২০ টাকা।

প্রতিদিন শহরের প্রধান বাজারের সবজি ও মাছ বাজার বসছে প্রধান সড়কের উপর। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সীমিত আকারে এ বাজার বসছে।

জানা যায়, লেবু মিশ্রিত গরম পানি খেলে করোনা থেকে রক্ষা পাওয়া যায়-এমন জনশ্রুতি থেকে রাজধানীর নিকটবর্তী মুন্সীগঞ্জ শহর বাজারে লেবুর চাহিদা বেড়েছে। তাছাড়া রাজধানীর কারওয়ান বাজার থেকে চাহিদা অনুযায়ী অন্যান্য সবজিসহ লেবুর সরবরাহ তুলনামূলক কম। এতে খুচরা বাজারের আগের তুলনা অনেক বেশী দামে লেবু বিক্রি হচ্ছে।

করোনা আতংকের আগে ২৫ টাকা থেকে ৩৫ টাকা দরে এক হালি লেবু বিক্রি হতো বাজারে। অথচ বর্তমানে সেই লেবুর দাম কয়েক গুনে বেড়েছে।

বিক্রেতা রফিক মিয়া জানান, প্রতিদিন রাজধানীর কারওয়ান বাজার থেকে ট্রাকবোঝাই করে লেবুসহ বিভিন্ন সবজি সরবরাহ থাকে পাইকাররা। মুন্সীগঞ্জ বাজারের সবজির পাইকার বদর, বাদশা ও শাহীনের কাছ থেকে বাজারের খুচরা বিক্রেতারা দেড়-পোন লেবু তথা ১২০ পিস লেবু কিনতে ২ হাজার ২০০ টাকা গুনতে হচ্ছে।

তাই এক হালি লেবু ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি না করলে খুচরা বিক্রেতাদের লোকসান হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯