রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
রিপোর্ট :: না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব মো. ফজলুল হক (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বুধবার সন্ধ্যায় তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যবরণ করেন। তিনি বাংলাদেশ প্রশাসনিক ক্যাডারের (বিসিএস) প্রথম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
তিনি টাঙ্গাইলের নাগরপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব হিসেবে মুক্তিযোদ্ধা ফজলুল হক অবসরে যান।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।