রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নোয়াখালী নারী চিকিৎসককে বের করে দিলেন বাড়ির মালিক

নোয়াখালী নারী চিকিৎসককে বের করে দিলেন বাড়ির মালিক

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দিয়েছেন মালিক।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়ার রফিক মাস্টারের এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী চিকিৎসক সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগে কর্মরত। তার স্বামীর বাড়ি কুমিল্লায়।

ভুক্তভোগী চিকিৎসক জানান, দীর্ঘদিন ধরে তিনি রফিক মাস্টারের এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ছোট বোনের পরিবারের সঙ্গে থাকছেন। দুই দিন আগে তাকে ওই ভবনে যেতে নিষেধ ও অপমান করেন বাড়ির মালিক মোহাম্মদ আলী।

ওই চিকিৎসক বাইরে যাওয়া-আসার কারণে ভবনের সবাই করোনায় আক্রান্ত হবেন বলে ধারণা মালিক মোহাম্মদ আলীর।

এদিকে যানবাহন বন্ধ থাকায় স্বামীর বাড়িতে যেতে পারছেন না ভুক্তভোগী চিকিৎসক। তাই সোনাইমুড়ীতে একটি বেসরকারি হসাপাতালে কোনোভাবে থাকছেন।

ভুক্তভোগীর স্বামী জানান, নোয়াখালীর ডিসি, থানা ও ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে।

বাড়ির মালিক মোহাম্মদ আলী বলেন, আমি কোনো অপরাধ করিনি। ওই নারী যে চিকিৎসক তা জানা নেই।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বলেন, নোয়াখালীর এসপির নির্দেশে শুক্রবার সন্ধ্যায় ওই চিকিৎসককে ভাড়া বাসায় পৌঁছে দেয়া হয়েছে। তিনি ওই ভাড়া বাসাতেই থাকবেন। এ ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯