রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় ঢাকার ক্লাব কর্মকর্তার মৃত্যু

করোনায় ঢাকার ক্লাব কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একজন ক্লাব কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি প্রিমিয়ার ফুটবল লিগের দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি হাজি আবুল কাশেম।
গত মঙ্গলবার রাতে এই ক্রীড়াসংগঠকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মঙ্গলবার সকালে জ্বর-কাশি নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাজি আবুল কাশেম।

করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আসে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু রাতেই সেখানে মৃত্যু হয় হাজি কাশেমের। বুধবার হাসপাতালের ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হয়।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জে ২০ বছর সহসভাপতির দায়িত্বে ছিলেন হাজি আবুল কাশেম। ক্লাবটির হয়ে এক সময় তৃতীয় ও দ্বিতীয় বিভাগ ফুটবলেও খেলেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯