বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৪৮ বাংলাদেশিকে ব্যাংকক থেকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

৪৮ বাংলাদেশিকে ব্যাংকক থেকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা করাতে গিয়ে এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মৃতদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা।

দু’টি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্সটি। চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং কলকাতা থেকে সকাল সাড়ে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯