বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
লকডাউন বরিশালে শেবাচিমের মেডিসিন ওয়ার্ড

লকডাউন বরিশালে শেবাচিমের মেডিসিন ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডে (ইউনিট-৩) চিকিৎসাধীন রোগীর শরীরে করোনার সংক্রামক শনাক্ত হওয়ায় ওয়ার্ডটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ওই ইউনিটটির লকডাউন ঘোষণা করেন শেবাচিম হাসপাতাল পরিচালক ডাক্তার এইচএম বাকির হোসেন।

একইসঙ্গে এ ইউনিটে দায়িত্বপালনকারী সব চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেবাচিম থেকে জানা গেছে, গত ১৩ এপ্রিল তথ্য গোপন করে করোনার উপসর্গ ( জ্বর-কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে অজ্ঞান অবস্থায় এক বৃদ্ধ রোগীকে হাসপাতালের চারতলার মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এর ভর্তি করেন স্বজনরা।

এরপর ১৫ এপ্রিল (মঙ্গলবার) ওই রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তাকে শেবাচিমের করোনা আইসোলেশন ইউনিটে পাঠান।

এছাড়া ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রিপোর্ট আসে। সেই রিপোর্টে ওই রোগীর শরীরে করোনার সংক্রামক শনাক্ত হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে লকডাউনের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. এবাকির হোসেন জানান, ওই রোগীর করোনা শনাক্ত হওয়ায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মোতাবেক ইউনিটটি লকডাউন করা হয়।

পাশাপাশি ইউনিটে দায়িত্বপালনকারী ২৪ চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পুরো বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) অবহিত করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের অন্যান্য বিভাগে চিকিৎসাসেবা চলমান থাকবে বলেও জানান এই পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯