মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় ইউএনওকে শোকজ! চাল চোরের জরিমানা করায়

ভোলায় ইউএনওকে শোকজ! চাল চোরের জরিমানা করায়

Copyright 2014 g

অনলাইন ডেস্ক :: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউপির ব্যবসায়ী সেলামত ও ডিলার আব্দুল মান্নানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনায় ইউএনও মো. বশির গাজীকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, আগামী ২৮ মে ওই মোবাইল কোর্ট পরিচালনার যাবতীয় ডকুমেন্ট উপস্থাপন ও আইনগত ব্যাখা আদালতে উপস্থাপনের নির্দেশ দেয়া হলো। বিষয়টি ভোলা কোর্ট পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস নিশ্চিত করেন।

আদালতের নোটিশ সূত্রে জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউপির নতুন বাজারের ব্যবসায়ী মো. ছেলামতের দোকানঘর থেকে বুধবার সকাল ১১ টার দিকে ইউএনও মো. বশির গাজী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ৯ বস্তা সরকারি চালসহ ছেলামতকে আটক করেন।

পরে মোবাইল কোর্টে ডিলার আ. মান্নানকে ২৫ হাজার টাকা ও ছেলামতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে চাল চোরের বিরুদ্ধে মামলা না হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ইউএনও ভারপ্রাপ্ত বশির গাজী এখতিয়ার বিহীন অর্থদণ্ড আরোপের মাধ্যমে অপরাধীকে দায়মুক্তি প্রদান এবং রাষ্ট্রীয় আইন, ফৌজদারি বিচার কাঠামো ও বর্তমান সরকারের নীতির সুস্পষ্ট লংঘন করা হয়েছে মর্মে সংবাদ দৃষ্টে প্রতীয়মান হয়।

অপরাধের প্রকৃত বিচারের পথ রুদ্ধ করে তাকে নামমাত্র শাস্তি তথা জরিমানা করে দায়মুক্তি দেয়ায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, আপনার সর্বোচ্চ কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে না তা আগামী ২৮ মে’র মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার যাবতীয় ডকুমেন্ট উপস্থাপন ও আইনানুগ ব্যাখা আদালতে উপস্থাপনের ব্যর্থতায় আপনার বিরুদ্ধে (ইউএনও) নিয়মিত মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে বোরহানউদ্দিন থানার ওসিকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯